• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
পাহাড়ে বিভাজন সৃস্টিকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2018   Tuesday

পাহাড়ে বিভাজন সৃষ্টিকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়েছেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য দীপংকর তালুকদার।

 

তিনি  অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে সংঘাতময় পরিস্থিতি থেকে মানুষ রেহায় পেলেও কিছু কিছু স্বার্থন্বেষী মহল আবারো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।

 

মঙ্গলবার রাঙামাটি বরকল উপজেলার দক্ষিণ বরুনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

দক্ষিণ বরুনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিুকুল মাওলা, বরকল উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা ও মনোয়ারা জাহান। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

 

দীপংকর তালুকদার আরো বলেন, আওয়ামীলীগের নেতৃত্বের কারণে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। তেমনী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ এখন সয়ং সম্পূর্ণ। আর বর্তমান প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য ন্যায়ের অধিকার নিয়ে যেমন কাজ করে চলেছেন তেমনী পাহাড়ে বসবাসরত মানুষদের ন্যায়ের অধিকার রক্ষায় আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ