• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

ছাত্রলীগ কর্মী রাসেলকে হত্যার প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ মিছিল

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2018   Tuesday

খাগড়াছড়িতে ছাত্রলীগ কর্মী রাসেলকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে মহালছড়ি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

সকালে মহালছড়ি কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ২৪ মাইল এর চৌরাস্তার মূখে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় মহালছড়ি উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক রণজিত দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মিতু,  কলেজ ছাত্রলীগ এর  সভাপতি হামিদুল ইসলাম বক্তব্য রাখেন।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা ছাত্রলীগ কর্মী রাসেল এর হত্যাকান্ডের মতো ঘটনার পূনরাবৃত্তি ঘটলে আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব পড়ার আশংকা প্রকাশ করে বলেন, রাসেল হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদান করতে হবে।

 

উল্লেখ্য, গেল ২৪ মার্চ সন্ধ্যায় খাগড়াছড়ির মিলনপুর এলাকায় ছাত্রলীগ কর্মী রাসেলকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আশংকা জনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ