• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অপহৃত এইচডব্লিউএফের দুই নেত্রীকে উদ্ধারের দাবীতে নানিয়ারচর এলাকাবাসীর স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2018   Wednesday

রাঙামাটির কুতুকছড়ি থেকে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) দুই নেত্রীকে  উদ্ধারের কার্যকর পদক্ষেপ গ্রহনসহ তিন দফা দাবী জানিয়ে বুধবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে নানিয়ারচর এলাকাবাসী।

 

স্মারকলিপিতে বলা হয়, মামলার আসামী তপন জ্যোতি চাকমা ওরফে বর্মার নেতৃত্বে একদল অস্ত্রধারী গেল ১৬ নভেম্বর নানিয়ারচরে অর্ভিভূত হয়। এতে ওই অস্ত্রধারী দলটি এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছ থেকে মোটা অংকের চাদা দাবী করাসহ প্রতিনিয়ত খুন এবং অপহরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাছড়া অনেক নিরীহ লোকজনকেও অপহরনের পর মুক্তিপণ আদায় করে যাচ্ছে।

 

স্মারকলিপিতে আরো দাবী করা হয়, অস্ত্রধারী দলের জঘন্য অপকর্মে  নানিয়ারচর এলাকাবাসী ভীত সন্ত্রস্ত এবং এলাকার জননিরাপত্তা চরমভাবে বিঘ্ন হওয়ায় এলাকার জনপ্রতিনিধিরাও এলাকা ছাড়া হয়ে নিরাপত্তাজনিত কারণে রাঙামাটি শহরে অবস্থান করতে বাধ্য হচ্ছেন। এছাড়া একই কারণে দীর্ঘ পাঁচ মাস ধরে এলাকার জনসাধারন নানিয়ারচর বাজার বয়কট করছে।

 

স্মারকলিপিতে  বলা হয়, অপহৃতদের পরিবারের পক্ষ  থেকে রাঙামাটি কতোয়ালী থানায় মামলা দায়ের করা হলেও এখনো আসামীদের গ্রেফতার করা হয়নি। উপরন্তুু মামলার বাদী দয়াসোনা চাকমার বাবাসহ অপহৃতদের পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি ও মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছে।

 

স্মারকলিপিতে অপহরনের ঘটনায় জড়িত মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান,নানিয়ারচর উপজেলার অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও জননিরাপত্তা বিধানে উচ্চ পর্যায়ে বিশেষ আইন-শৃংখলা সভার আয়োজনের দাবী জানানো হয়েছে। স্মারকলিপিতে নানিয়ারচর এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেন সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, ২নং নানিয়ারচর ইউপি চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা, ৩ নং বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা ও ৪নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা।

 

উল্লেখ্য, গেল ১৮ মার্চ রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকা থেকে একদল দুর্বৃত্ত সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের  কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা ও সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক দয়াসোনা চাকমাকে অপরহরন করে। দুর্বৃত্তদের গুলিতে ঘনতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমা আহত হন। গেল ২০ মার্চ অপহৃত দয়াসোনা চাকমার বাবা বৃষধন চাকমা রাঙামাটি কতোয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা, গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ১৯ জনের নাম উল্লেখ রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ