• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

একটি জাতীয় পত্রিকায় ও সোশাল মিডিয়াতে বানোয়াট খবর প্রকাশে চাকমা রাজার তীব্র নিন্দা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2018   Wednesday

একটি জাতীয় পত্রিকায় ও সোশাল মিডিয়াতে নেপালে অনুষ্ঠিতব্য কর্মশালা সর্ম্পকে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়।

 

২৭ মার্চ চাকমা রাজা দেবাশীষ রায়ের স্বাক্ষর করা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।


বিবৃতিতে বলা হয়, প্রকাশিত খবরে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ও পার্বত্য চুক্তি বিরুদ্ধে অবস্থান গ্রহনসহ তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন অসত্য,বানোয়াট,মানহানিকর ও উদ্দেশ্য প্রনোদিত। যা অত্যন্ত পরিতাপের বিষয় এবং তার নামে কুপ্রচারনায় ও মানহানির ব্যর্থ প্রচেষ্টার মাত্র, যা বেআইনী ও আইনগত দন্ডনীয় অপরাধের মধ্য পড়ে। বিবৃতিতে এ ধরনের কূপ্রচারণা ঠেকানোর জন্য তিনি সকলের কাছে সহযোগিতার কামনা করেছেন।


বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও প্রজ্ঞাবান নেতৃত্বে ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি বাস্তবায়নে পক্ষে তিনি (চাকমা রাজা) শুরু থেকেই ছিলেন ও ভবিষ্যতেও থাকবেন।


চাকমা রাজা তার বিবৃতিবে আরো বলেন, ২৭ ও ২৮ মার্চ নেপালে অনুষ্ঠিতব্য কর্মশালায় তিনি অংশ নিয়েছেন। কর্মশালায় পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নসহ এ অঞ্চলের সামাজিক স্থিতিশীলতা আয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা তথা সমগ্র দেশের সামগ্রিক উন্নয়নের বিষয়ে আলোচিত হয়। এছাড়া এ কর্মশালায় পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষিতে দেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও অন্যান্য উন্নয়ন নীতিমালা,টেক্সসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি) এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ে আলোচনা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ