• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে ছাত্রলীগের মানববন্ধন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2018   Thursday

এইচএসসি’র এক পরীক্ষার্থীর প্রবেশ পত্র বাবদ ৫শত টাকা অনাদায়ের দায়ে পরীক্ষা অংশগ্রহন করতে না দেয়ায় অধ্যক্ষ চাইলাপ্রু মারমা’র বিরুদ্ধে দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে বৃহস্পতিবার মহালছড়িতে মানববন্ধন করেছে কলেজ ছাত্রলীগ।

 

মহালছড়ি কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রলীগ সভাপতি হামিদুল ইসলামের নেতৃত্বে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মহালছড়ি উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রলীগ এর সদস্য রোকন মিয়া, পরীক্ষা বঞ্চিত সুনয়ন ত্রিপুরাসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও পরীক্ষা দিতে আসা অনেক পরীক্ষার্থী এ মানব বন্ধনে অংশগ্রহন করেন।


নেতৃবৃন্দ মানববন্ধনে অভিযোগ করে বলেন, মাত্র ৫ শত টাকার কারণে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বৌদ্ধ শিশুঘর স্কুল এন্ড কলেজের সুনয়ন ত্রিপুরা নামের এক একজন গরীব ছাত্রের পরীক্ষায় অংশগ্রহনে বঞ্চিত করাতে প্রমাণিত হয় বৌদ্ধ শিশু ঘর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চাইলাপ্রু মারমা একজন দুর্নীতিবাজ। সুনয়ন ত্রিপুরা যথোপযুক্ত ক্ষতিপূরণসহ অধ্যক্ষ চাইলাপ্রু মারমা’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান বক্তারা।


পরীক্ষা বঞ্চিত সুনয়ন ত্রিপুরা বলেন, সে গরীব, লেখাপড়া খরচ চালানো তার অভিভাবকের সামর্থ্য নেই। তাই সে নিজে দিন মজুরী করে লেখাপড়া চালিয়ে আসছে। অনেক কষ্ট করে টাকা যোগাড় করে ফরমপিলাপ করেছে। কিন্তুঅধ্যক্ষ তাকে পরীক্ষায় অংশগ্রহন করতে দেননি। পরীক্ষার আগের দিন প্রবেশ পত্র আনতে কলেজে গেলে সে ৫শত টাকা দিতে অপারগতা জানালে অধ্যক্ষ চাইলাপ্রু মারমা তাকে তাড়িয়ে দেন। পরের দিন অর্থাৎ ২ মার্চ পরীক্ষার দিন আমাকে টাকা নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে বলে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকলেও কলেজ অধ্যক্ষ চাইলাপ্রু মারমা পরীক্ষা কেন্দ্রে আসেন সাড়ে ১১টায়। তখন তার প্রবেশ পত্র না থাকায় ডিউটিরত শিক্ষকরা তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেননি। কলেজ অধ্যক্ষকে প্রবেশ পত্রের কথা জানতে চেয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সেদিন আর তার পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। একমাত্র গরীব হওয়াটাই তার অপরাধ, এ অপরাধে পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে। 

 

তবে এ অভিযোগের বিষয়ে বৌদ্ধ শিশুঘর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ চাইলাপ্রু মারমা’র সাথে যোগাযোগ করা হলে, তিনি এসব অভিযোগ অস্বীকার করে জানান,সুনয়ন ত্রিপুরা একজন ভবঘুরে ছাত্র, সে সময়মতো প্রবেশ পত্র নিতে আসেনি। কতিপয় ব্যক্তির উস্কানিতে সে তার বিরুদ্ধে এসব করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ