• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

হামিওপ্যাথিকজনক ডা.স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৩ তম জন্ম দিবসে
রাঙামাটিতে হোমিওপ্যাথিক কলেজ স্থাপনের দাবী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2018   Tuesday
no

no

হোমিওপ্যাথিকজনক ডা.স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৩ তম জন্ম দিবস ও ডা. রুপম দেওয়ান আর্ন্তজাতিক মাতৃভাষা পদক লাভে মঙ্গলবার রাঙামাটিতে সবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মর্ডান হোমিও ক্লিনিক কার্যালয়ে কেন্ট হোমিও ফার্মেসী এমএক্সএন সেন্টারের আয়োজনে আলোচনা সভায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। আর্ন্তজাতিক মাতৃভাষা পদক প্রাপ্ত ডা. রুপম দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডা. অমলেন্দু বিকাশ চাকমা, ডা. আব্দুল হামিদ, সাংবাদিক সত্রং চাকমা। স্বাগত বক্তব্যে দেন কেন্ট হোমিও ফার্মেসী এমএক্সএন সেন্টারের প্রধান ডা.বুদ্ধ চন্দ্র চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা.বকুল বিকাশ দেওয়ান। এ সময় রাঙামাটির হোমিও চিকিৎসকরাসহ গণ্যমাান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় আর্ন্তজাতিক মাতৃভাষা পদক প্রাপ্ত ডা. রুপম দেওয়ানকে রাঙামাটিতে হোমিও চিকিৎসকদের পক্ষ থেকে সবর্ধনা দেয়া হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, রাঙামাটিতে অনেক জটিল রোগের রোগী স্বপ্ল মূল্য হোমিওপ্যাথিক চিকিৎসায় উপকার পেয়েছেন। বিশেষ করে এখানকার গরীব ও সাধারন মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে জটিল রোগ থেকে মুক্তি পাচ্ছেন। তাই রাঙামাটিতে একটি হোমিওপ্যাথিক কলেজ স্থাপন করা একান্ত প্রয়োজন।


বক্তারা আরো বলেন,রাঙামাাটিতে বিশিষ্ট চিকিৎসক ডা. রুপম দেওয়ানকে চিকিৎসার ক্ষেত্রে ইউনাইটেড মুভমেণ্ট হিউম্যান রাইটস থেকে পদক দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে ডা. রুপম দেওয়ানের নেতৃত্বে রাঙামাটিতে হোমিওপ্যাথিক চিকিৎসাকে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসায় এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


প্রধান অতিথির বক্তব্যে প্রকৃতি রঞ্জন চাকমা বলেন, হোমিও চিকিৎসায় সাধারন মানুষ স্বপ্ল মূল্য চিকিৎসকরা চিকিৎসা করে আসছেন এবং রোগীরা আরোগ্য লাভের ক্ষেত্রে অনেক জটিল রোগের রোগী মুক্তি পাচ্ছেন। তিনি রাঙামাটিতে একটি হোমিও প্যাথিক কলেজ স্থাপনের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষন করেন।


সংবর্ধিত অতিথি ডা. রুপম দেওয়ান হোমিওপ্যাথিক চিকিৎসাকে আধৃনিক বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা করার জন্য সকল চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে মান সম্মত করতে হলে অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা মন্ত্রনালয় প্রয়োজন। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে হোমিওপ্যাথিক চিকিৎসা মন্ত্রনালয় করার জন্য দাবী জানান।


উল্লেখ্য, গেল ৯ ফ্রেব্রুয়ারী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে ইউনাইটেড মুভমেণ্ট হিউম্যান রাইটস থেকে রাঙামাটির বিশিষ্ট চিকিৎসক ডা. রুপম দেওয়ান আর্ন্তজাতিক মাতৃভাষার পদক তুলে দেয়া হয়। এতে সুপ্রিম কোর্টের বিচারপতি মোকবুল সিকদার এ পুরুস্কার তুলে দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ