• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে
লেখনির মাধ্যমে প্রতিভা অন্বেষণের চর্চা ধরে রাখতে হবে-কংজরী চৌধুরী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2018   Wednesday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, লেখনির মাধ্যমে প্রতিভা অন্বেষণের চর্চা ধরে রাখতে হবে। পাবর্ত্য জনপদের লেখকদের বইয়ে স্থানীয়দের জীবন ধারণ,সংস্কৃতি,ঐতিহ্যসহ  বিভিন্ন বিষয় উঠে আসছে। তিনি বলেন, গুণীজনদের সম্মান করা না গেলে পাহাড়ে গুণীজনের সৃষ্টি হবে না।

বুধবার খাগড়াছড়ি প্রেসক্লাব হলে সাংবাদিক প্রদীপ চৌধুরী সম্পাদিত ‘অক্ষর’, উন্নয়নকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা’র কাব্যগ্রন্থ ‘ উংবালে এ হু হু হু’ এবং চিংলামং চৌধুরী’র কাব্যগ্রন্থ ‘ আখ্যিং তাইংথা লাইংমা (সময়সেতু পথে)’-এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

এসময় সভায় দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পাজেপ সদস্য খগেশ্বর ত্রিপুরা, সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম, লেখক মথুরা বিকাশ ত্রিপুরা,অংসুই মারমাসহ স্থানীয় উপস্থিত ছিলেন। এর আগে তিন বইয়ের আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন অতিথিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ