• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2018   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এ জেলার সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারি সেবা জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে যাতে কোন ধরনের ঘাটতি না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।

 

তিনি আরো বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। ফলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ’সহ বিভিন্ন স্তরে উন্নয়ন হয়েছে।

 

তিনি বলেন, দেশ এখন নিম্নমধ্যম আয়ের থেকে মধ্যম আয়ের দেশে পদার্পন করেছে। সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, সরকার আমাদের নিয়োগ দিয়েছেন জনগণের কল্যাণের স্বার্থে। তাই পরিষদের হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাদের সততার সাথে জনকল্যাণে স্ব স্ব দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। জনগণের উন্নয়নের স্বার্থে পরিষদের সকল কার্যক্রমে সবসময় সকলের সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান।

 

সভায় সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার জানান, আগামী ২৩ হতে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি দিবস পালন করা হবে। এ উপলক্ষে র‌্যালি, মায়েদের রান্না প্রতিযোগিতা এবং শেষ দিন আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হবে।

 

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান জানান, বর্তমানে জেলার ১০টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা ভবন মেরামত কাজ চলছে। আগামী জুনের মধ্যে সকল উপজেলায় সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন করা হবে।

 

প্রাথমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী জানান, শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া চেলাছড়া ও আটারকছড়া আবাসিক বিদ্যালয় পুনরায় চালু করার বিষয়ে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া গত জুনে ভূমি ধ্বসে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবনসমূহ মেরামতের ব্যবস্থা করা হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ