• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ’র উদ্যোগে
খাগড়াছড়িতে বিশ্ব অনাথ দিবসে ব্যাগভর্তি শিক্ষা উপকরণ পেলো দেড় শতাধিক শিশু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2018   Friday

খাগড়াছড়িতে বিশ্ব অনাথ দিবস উপলক্ষে শুক্রবার দেড় শতাধিক অনাথ ও সুবিধাবঞ্চিত শিশু’র মুখে হাসি ফুটিয়েছে ব্যাগ ভর্তি শিক্ষা উপকরণ। প্রতিটি ব্যাগে সুন্দর মলাটের খাতা-কলম-পেন্সিল-জ্যামিতি বাক্স আর ক্যালকুলেটর পেয়ে উল্লসিত শিশুদের সাথে মধ্যাহ্নভোজ সেরেছে উদ্যোক্তা সংগঠন ‘ইয়ুথ ওয়েলফেয়ার মিশন’র সদস্যরা। সংগঠনটিকে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ি রত্নাকুর দাশ টুনু পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন বলে সংগঠনের সদস্যরা জানান।

 

“আর্ত মানবতার কল্যাণে আমরা” এই প্রতিপাদ্য নিয়ে ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ খাগড়াছড়ি বিবেকানন্দ বিদ্যানিকেতন হল রুমে বিবেকানন্দ স্টুডেন্টস হোম, খাগড়াপুর হাদোক পাড়ার তঙহাম হোস্টেল, চম্পাঘাট শিশু সদন,  নয়মাইল বিয়ারৌং অনাথ আশ্রম এর অনাথ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, বৈশাখী ফল বিতরণ ও অনাথদের মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।

 

ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ সভাপতি শ্রী অনুপম দেবনাথ-এর সভাপতিত্বে সম্পন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য, শিক্ষানুরাগী খগেশ্বর ত্রিপুরা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব মোঃ মনিরুল ইসলাম, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ভূবন মোহন ত্রিপুরা, সহ-সভাপতি সমরকৃষ্ণ চক্রবর্তী এবং লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন অনাথ শিক্ষার্থীরাসহ এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথিখাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনাথ মেধাবী ৪ জন শিক্ষার্থীকে এক হাজার টাকা করে এবং রামকৃষ্ণ সেবাশ্রমের জন্য দশ হাজার  টাকা অনুদান দেন। পরবর্তীত তিনি অনাথ মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ দান করার ও সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে বিবেকানন্দ স্টুডেন্টস হোম এর তত্ত্বাবধায়ক লিটন ত্রিপুরা, খাগড়াপুর হাদোক পাড়ার তঙহাম হোস্টেল, চম্পাঘাট শিশু সদন’র জগৎময় ত্রিপুরা, নয়মাইল বিয়ারৌং অনাথ আশ্রম’র তিরেন ত্রিপুরা স্ব স্ব প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ