• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পাহাড় ধসের মোকাবেলায় রাঙামাটিতে চিহিৃত ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসে নিষেজ্ঞা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2018   Saturday

পাহাড় ধসের ক্ষতি ও দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতিমূলক হিসেবে রাঙামাটিতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসে  নিষেধজ্ঞা জারি করা হয়েছে। শনিবার এসব  চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থানে জনচেতনামূলক সাইনবোর্ড স্থাপন করেছে জেলা প্রশাসন। 


সকালের দিকে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের নেতৃত্বে রাঙামাটি শহরের পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুকিপূর্ণ শিমুলতলী, রুপনগরসহ বিভিন্ন স্থানে বসবাস করার নিষেধজ্ঞা বিষয়ক সাইনবোর্ড টানিয়ে দেন। এসময় জেলা প্রশানের কর্মকর্তা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসের নিষেধজ্ঞা জারি ও সচেতনামূলক বিষয়ক সাইনবোর্ড স্থাপন শেষে জেলা প্রশাসক ঝুকিপূর্ন স্থানে বসবাসরত জনসাধারনের সাথে নিষেধজ্ঞা জারি ও জনচেতনামূলক বিষয়ে আলোকপাত করেন।


উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় পাঁচ সেনা সদস্যসহ ১২০জনের প্রাণহানী ঘটে এবং কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

 

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, রাঙামাটিতে বর্ষার আগেই সম্ভাব্য পাহাড় ধস ও দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নেয়া হচ্ছে। সামনে বর্ষার আগেই গত মৌসুমে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত সড়ক, রাস্তা-ঘাট, সেতু মেরামত ও পুন:নির্মাণ সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে।


তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ভূমি ধসের প্রাকৃতিক ও কৃত্রিম সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করে পাহাড়কে সুরক্ষার নিশ্চিত করা, পাহাড়ের পাদদেশের বসতি সরানো, কারিগরি বিষয়গুলো বাস্তবায়নে কর্মপরিকল্পনা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ