• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ইউপিডিএফের নেতাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ,পুলিশী বাধার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2018   Monday

পানছড়িতে ইউপিডিএফের নেতাকে হত্যার প্রতিবাদে  সোমবার খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ-সমাবেশ করেছে। এসময় বিক্ষোভকারীদের পুলিশের বাধা দেয়ার অভিযোগ করেছে সংগঠনটির পক্ষ থেকে।

 

পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,  মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা ইউপিডিএফ-এর সমন্বয়ক সুনীল বিকাশ ত্রিপুরা (কাথাং)-কে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা শহরে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গনতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সকাল ১১টায় মিছিলটি খাগড়াছড়ি জেলা সদর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয় থেকে বের হয়ে উপজেলা গেইট যেতে চাইলে নারাঙহিয়া রেড স্কোয়ার চৌরাস্তা মোড়ে পুলিশের ব্যারিকেড দিয়ে বাধা প্রদান করলে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানের মধ্যে দিয়ে  প্রতিবাদ জানান। পরে সেখান থেকে ফিরে এসে স্বনির্ভর বাজার শহীদ অমর বিকাশ চাকমা সড়কে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

 সমাবেশে পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয় চাকাম প্রমুখ।

 

বক্তারা অভিযোগ করে বলেন, ইউপিডিএফ নেতা সুনীল ত্রিপুরা ও তার এক সহকর্মী পরেশ ত্রিপুরাসহ  রোববার পানছড়ি উপজেলা উল্টোছড়ি ইউনিয়ন মরাটিলা নামক এলাকায় একটি দোকানে বসে থাকার সময় পানছড়ি দিক থেকে সিএনজি যুগে আসা ৪ জন সন্ত্রাসী অস্ত্র দিয়ে তাদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার চালালে ঘটনাস্থলে সুনীল বিকাশ ত্রিপুরা নিহত হন ও অনন্ত ত্রিপুরা(২৫) নামে অপর এক সাধকের পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় পরেশ ত্রিপুরা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

বক্তারা বক্তারা  অবিলম্বে ইউপিডিএফ নেতা সুনীল বিকাশ ত্রিপুরাসহ এযাবৎকালে নেতা-কর্মীদের -হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এদিকে একই প্রতিবাদে খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে  পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম মানিকছড়ি উপজেলা। সিছিলটি মানিকছড়ি উপজেলা সদর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মানিকছড়ি গিরী মৈত্রী ডিগ্রী কলেজের সমানে গিয়ে সংক্ষিপ্ত  সমবেশে  করে। সমাবেশে ডেভিট চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, মানিকছড়ি  কলেজ শাখার সাংস্কৃতিক সম্পাদক জোৎস্না মারমা,  উপজেলা শাখার সভাপতি মংশেপ্রু মারমা।

 

একই প্রতিবাদে খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে তিন সংগঠন। মিছিলটি বেলা ১টায় মহালছড়ি উপজেলা সদর ২৪ মেইল থেকে কলেজ গেইটে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) উপজেলা শাখার সদস্য রুপেন্টু চাকমা প্রমূখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ