• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মহালছড়িতে বৈশাখী পূর্ণিমা উদযাপিত

মিল্টন চাকমা,মহালছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2018   Sunday

রোববার খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিটি বিহারে বিহারে ধর্মীয় আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ত্রিস্মৃতি বিজরিত  বৈশাখী পূর্ণিমা উদযাপিত হয়েছে।


বৈশাখী পূর্নিমা উপলক্ষে মহালছড়ি উপজেলার মিলনপুর বন বিহারে অষ্ট বিংশতি বুদ্ধ (আটাশ বুদ্ধ) পূজা, বিশ^ শান্তি কামনার্থে ভিক্ষু সংঘ হতে ধর্মীয় দেশনা শ্রবণ ও সমবেত প্রার্থনা, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, হাজার প্রদীপ দানসহ বিভিন্ন দানানুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মিলনপুর বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধাতিষ্য মহাস্থবির। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অজলচুগ বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সত্যমতি ভিক্ষু।


মিলনপুর বন বিহার পরিচালনা কমিটির সভাপতি শান্তি মোহন চাকমা বলেন, বুদ্ধের মূখনিঃসৃত বাণীকে শ্মরন করে বিশে^র সকল প্রাণীর সুখ-শান্তির হিতার্থে ত্রিস্মৃতি বিজরিত শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে বৌদ্ধরা প্রতিবছর ধর্মীয় অনুষ্ঠানাদি করে থাকেন।


এদিকে আর্য্যমিত্র বৌদ্ধ বিহারের আয়োজনে সকাল সাড়ে ৮টায় এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে মহালছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় বিহারে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষগণ ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ ধর্মপ্রাণ পূণ্যার্থীরা অংশগ্রহন করেন। আনন্দ শোভাযাত্রা শেষে একইভাবে ধর্মীয় দেশনাসহ বিভিন্ন দানানুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ছাড়া উপজেলার সকল প্রতিটি বিহারে গিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পূণ্য লাভের আশায় ছোয়েং দান, প্রদীপ পূজা ও পানীয় দান করে পঞ্চশীল গ্রহন করেছেন।


উল্লেখ্য, মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধের জন্মগ্রহন, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বান লাভ করার কারণে বৌদ্ধদের কাছে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূণ। ত্রিস্মৃতি বিজরিত শুভ বৈশাখী পূর্ণিমা এ তিথিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা হিসেবে আখ্যায়িত করে থাকেন এবং বৌদ্ধরা শুভ এদিনটিতে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় উৎসব করে থাকেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ