• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে হত্যা মামলার আটক দুই আসামির ১৬৪ ধারায় স্বীকাররোক্তি মূলক জবানবন্দি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2018   Tuesday

কাপ্তাইয়ে চাঞ্চল্যকর খলিল হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা ১৬৪ ধারায় প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের নিকট জবানবন্দি দিয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে।


২৭ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যাকান্ডের সময় ব্যবহারিত সিএনজি চালিত অটোরিক্সা চালক মোঃ জসিম (৩৫) পিতাঃ শাহ আলম, সাং- বারঘোনা ফকিরাঘোনা, শাকিল হোসেন শিপন (২১) পিতাঃ মোঃ জাকির হোসন সাং- বারঘোনাকে আটক করে। তদন্তের স্বার্থে আসামি আটকের বিষয়টি গোপন রাখা হয় বলে কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর জানান ।


তিনি আরও বলেন, ২৮মে আটককৃতরা রাঙামাটি জেলা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের সম্মূখে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। উল্লেখ্য গত ২০ এপ্রিল কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রেশমবাগান এলকায় মোঃ ইব্রাহিম খলিল (২৭)এর গলা কেটে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আর ৪/৫ জনের বিরুদ্ধে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় ২১ এপ্রিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ