• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

কল্পনা চাকমা’র অপহরণের সাথে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকায় প্রতিবাদ সমাবেশ

ডেস্ক রিপোট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2018   Saturday

কল্পনা চাকমাকে অপহরণের সাথে জড়িত দোষীদের বিচার ও শাস্তির দাবিতে শুক্রবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন।

 

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শাহবাগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চকমা। সংগঠনের সাধারণ সম্পাদক মন্টি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম,ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর ঢাকা অঞ্চলের সংগঠক প্রতিম চাকমা, নারী সংহতির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মরিয়ম, বিপ্লবী নারী ফোরামের আমেনা আক্তার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এম এম পারভেজ লেলিন, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা ও ল্যাম্পপোষ্টের সাধারণ সম্পাদক নাহিদ সুলতানা লিসা।এছাড়া সংহতি জানান বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, লেখক রেহনুমা আহমেদ, গবেষক সাইদিয়া গুলরুখ ও ফ্যাসিবাদ ও সা¤্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটির সদস্য রকিব পারভেজ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজু ভাষ্কর্যে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে  বক্তারা কল্পনা চাকমা অপহরনের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

 

উল্লেখ্য,১৯৯৬ সালে ১১ জুন  গভীর রাতে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহৃত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ