• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কৃত্রিম প্রজনন সম্প্রসারন ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2018   Tuesday

মঙ্গলবার জুরাছড়ি উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে তিন দিন ব্যাপী কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা র্শীষক প্রশিক্ষণ কোর্সেও উদ্ধোধন করা হয়েছে।

 

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

 

অনুষ্ঠিত উদ্ভোধনী প্রশিক্ষণে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার ৪০ জন খামারী অংশগ্রহন করেন। প্রশিক্ষণটি আগামী ৭ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

 

এ সময় রির্সোস সেন্টারের ইন্সেট্রক্টর মোঃ মরশেদুল আলমের উপস্থাপনায় কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রুণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্প (তৃতীয় পর্যায়)  নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ মনোরঞ্জন ধর ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  ডাঃ সভ্যসাচী মজুমদার।

 

 বক্তারা বলেন, গবাদি পশুর কৃত্রিম প্রজনন নিঃসন্দেহ দেশ ও জাতির জন্য উন্নয়নমূলক এক আধুনিক কার্যক্রম। এ কার্যক্রম প্রসার ঘটানো সম্ভব হলে পার্বত্য এলাকায় পিছিয়ে পরা জনগোষ্ঠী অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

 

বক্তারা আরো বলেন, বর্তমান সরকার খামারীদের অর্থনৈতিক ভাবে সহায়তা প্রদানের লক্ষ্যে নিত্য-নতুন উদ্ভাবন প্রযুক্তি বিনা মূল্যে গ্রাম-গঞ্জে পৌছে দিচ্ছে। কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ যথাযথ ভাবে অনুদাবন করে কাজে লাগানো সম্ভব হলে উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে এলাকায় দুধ ও মাংসের চাহিদা পুরণ করা সম্ভব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ