• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

জেলা পরিষদের বরকলে বন্যা দুর্গতদের নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2018   Friday

বরকল উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। 


পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা বরকলের বন্য কবলিত এলাকা পরিদর্শন করে এলাকার দূর্গতদের খোজ খবর নেন এবং সুখে-দুখে পাশে থাকার অঙ্গিকার করেন। পরিষদের ন্যয় বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। পরে পরিষদ সদস্য বন্যা দূর্গত পরিবারদের মাঝে পরিষদের পক্ষে নগদ অর্থ ও পাঞ্জাবি, শাড়ী ও লুঙ্গী ঈদবস্ত্র বিতরন করেন।


এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বরকল উপজেলা পরিষদ সাবেক চেয়াম্যান সন্তোষ কুমার চাকমা, বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, বরকল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা’সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


উল্লেখ, গেল ১০জুন থেকে তিন দিনের টানা বর্ষণে পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে বরকল উপজেলায় দেখা দেয় বন্যা। এতে পানি বন্দি হয়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ। থাকা খাওয়ার জায়গা ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন শত শত পরিবার। পানি প্রবাহ কিছুটা কমলেও এখনো অনেক এলাকার বাড়িঘর, রাস্তা-ঘাট, স্কুল ও হাট-বাজার প্লাবিত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ