• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2018   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, সেবার মন নিয়ে সবাইকে জনগণের পাশে থাকতে হবে। পরিষদের প্রতিটি সভায় এ জেলার উন্নয়নে যেসব বিষয় আলোকপাত হয় তা বাস্তবায়নে কাজ করে যেতে হবে। তিনি বলেন, আমরা সকলে যদি ভাল মন নিয়ে কাজ করি তাহলে এ জেলা তথা দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে। সাধারণ জনগণের কল্যাণে উন্নয়নমূলক কাজ করার আহ্বান জানান তিনি।

 

সভায় সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবৈধ দখলদার উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তিনি বলেন, রাজস্থলী ও কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলি ৫০শয্যায় উন্নীতকরণের কাজ করা হবে। গত বছরের তুলনায় এ বছর ম্যালেরিয়া রোগীর সংখ্যা কম হয়েছে। অন্যদিকে জেনারেল হাসপাতালে সকল স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা জানান, চলতি মাসে অতি বৃষ্টিপাতে জেলায় ২৪০হেক্টর আউশ ও ৮০ভাগ শাক-সবজি বাগানের ক্ষতি হয়েছে।

 

সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেন বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা যার যার কর্মস্থলে যোগদান করেছেন। 

 

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৭-১৮ অর্থ বছরের কৃত্রিম প্রজনন, চিকিৎসা সেবা, টিকা প্রদান, প্রশিক্ষণ, উঠান বৈঠক কার্যক্রম করা হয়েছে। এছাড়া গবাদি পশুর চিকিৎসা ও প্রোডাকশন কার্যক্রম যথারীতি চলছে।

 

পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক সৃজন বড়–য়া বলেন, বর্ষা মৌসুম হওয়ায় বর্তমানে পর্যটক কম হচ্ছে। মৌসুম শেষে পর্যটকের আগমন বৃদ্ধি পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ