• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রামগড়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাগড় প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2018   Tuesday

রামগড়ে কারবারী , কবিরাজ ও ওঝাদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি ও সেক্টর কর্মসূচী সিবিএইচসি এর ট্রাইবেল হেলথ প্রোগ্রামের আওতায় সেমিনারে বক্তব্যে দেন রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. জাহিদুল ইসলাম, ডা. রতন খীসা ও কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর বিশেষজ্ঞ ডা. গীতা দেবী। সেমিনারে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন রামগড় প্রেসক্লাব সভাপতি শ্যামল রুদ্র, সাধারন সম্পাদক বেলাল হোসাইন, উপজাতি হেডম্যান আনন্দ মোহন খোকন, পল্লী চিকিৎসক নেতা মো. জলিল প্রমুখ।


গ্রামীন অপচিকিৎসার ঝুঁিক কমাতে করণীয় সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর, সেমিনারের প্রধান ব্যক্তিত্ব ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার বিশেষজ্ঞ চিকিৎসক গীতা দেবীর প্রাঞ্জল উপস্থাপনা অংশগ্রহনকারীদের দারুনভাবে বিমোহিত করে। নানা জটিল রোগের সহজ-সরল সমাধান আমন্ত্রীতদের সম্মুখে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেন তিনি। দেখা যায়, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় যেখানে গরিব উপজাতি ও অনেক বাঙ্গালীর বসবাস। তাঁরাই মূলতঃ সঠিক চিকিৎসার অভাবে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মৃত্যুর কুলে ঠলে পড়ছেন।

 

বিশেষত নারীদের গর্ভকালীন নানা নেতিবাচক উপসর্গ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকগুলোয় সেবা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ওঝা, বৈদ্য ও হাতুড়ে চিকিৎসকদের দৌরাত্য কমাতে কমিউনিটি ক্লিনিক মুখো হওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, একটু সচেতন হলেই অনেক সমস্যা সহজভাবে সমাধান সম্ভব। স্থানীয় জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মী ও এলাকার দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ক্লিনিকগুলো এখন আগের চেয়ে অনেক বেশী সমৃদ্ধ। চিকিৎসা সংশ্লিষ্ট নানা উপকরণ রয়েছে ক্লিনিকগুলোয়, এখান থেকে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া যেতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ