• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে মতবিনিময় সভায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহা পরিচালক
প্রবাসীকর্মীরা প্রতারণার শিকার না হয় ও বিদেশে সঠিক উপার্জনে গ্রামীণ পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2018   Sunday

প্রবাসী কর্মীরা যাতে কোনভাবেই প্রতারণার শিকার না হয় এবং বিদেশে গিয়ে যাতে সঠিক ভাবে উপার্জন করতে পারে তার জন্য গ্রামীণ পর্যায়ে সচেতনতা বাড়ানোর গুরুত্বারোপ করেছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহা পরিচালক ও রাঙামাটির প্রাক্তন জেলা প্রশাসক গাজী মোহাম্মদ জুলহাস।

 

রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উদ্যোগে ওয়েজ আর্নার্স বোর্ড ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর যৌথ অংশিদারিত্ব শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

সভায় জেলা প্রশাসক  একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও ফোকাল পয়েন্ট নুরুন আখতার, জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। মতবিনিময় সভায় বিভিন্ন দরপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

 

 মতবিনিময় সভায় অংশ গ্রহনকারীরা প্রবাসী কর্মী এবং তাদের পরিবারকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ শাখার মাধ্যমে সেবা প্রদানের জোর, উপজেলা পর্যায়ে সচেতনা সৃষ্টি লক্ষে বিল বোর্ড টানানোসহ বিভিন্ন মতামত দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ