• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2018   Tuesday

সোমবার রাঙামাটিতে জেলা গাউছিয়া কমিটির উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও মাসিক গেয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়েছে। রাতে শহরের রিজার্ভ মুখস্থ খানকায়ে কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

 

হাজী মোঃ মুছার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা গাউছিয়া কমিটির আহবায়ক কমিটির সদস্য মাওলানা মোঃ শফিউল আলম আল-ক্বাদেরী। এসময় ইমামদের মধ্যে উপস্থিত ছিলেন রিজার্ভ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ ক্বারী নঈম উদ্দিন আল-ক্বাদেরী, বনরূপা জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ ক্বারী সুলতান মাহমুদ, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী সেকান্দর হোসাইন আল-ক্বাদেরী, মানিকছড়ি জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী ওসমান গণি চৌধুরী, আমানতবাগ জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা মোঃ আখতার হোসেন চৌধুরী।

 

এছাড়াও জেলা গাউছিয়া কমিটির আহবায়ক কমিটির সদস্য হাজী মোঃ আবদুল করিম খান, হাজী মোঃ নাছির উদ্দিন, মোঃ জসীম উদ্দিন, সাবেক জেলা গাউছিয়া কমিটির সাবেক সভাপতি হাজী মোঃ জানে আলম, আবদুল হালিম ভোলা, সহ-সভাপতি হাজী আকবর আলী, হাজী মোঃ আলাউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক হাজী হাবিবুর রহমান চৌঃ, হাজী মোঃ মোজাম্মেল হক প্রমুখ।

 

ঈদ পূনর্মিলনী ও মাসিক গেয়ারভী শরীফে জেলা গাউছিয়া কমিটির নব গঠিত আহবায়ক কমিটির সদস্য-সচিব মোঃ আবু সৈয়দ বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগামীতে সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। দুনিয়াবী কোনো লোভ-লালসায় কিংবা আমিত্ব প্রদর্শনের স্থান দরবার নয়। দরবার হচ্ছে আদবের জায়গায়। যে যত বেশি আদব দেখাতে পারবে সে তত বেশি সফলকাম হবে। দল মতের উর্ধ্বে উঠে মাজহাব-মিল্লাতের খেদমতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ