• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মানিকছড়িতে পৃথক দুটি স্থানে পিসিপিসহ তিন সংগঠনে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2018   Friday

পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে শুক্রবার খাগড়াছড়ির মানিকছড়িতে পৃথক দুইটি স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠন।


গণতান্ত্রিক যুব ফোরাম মানিকছড়ি থানা শাখার সাধারণ সম্পাদাক রমেল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক ও সাবেক পিসিপি কেন্দ্রীয় সহ-সভাপতি ক্যাহ্লাচিং মারমা. গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমা প্রমূখ।


এর আগে মানিকছড়ি সদর উপজেলা ধর্মঘট এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় আইন-শৃংখলা বাহিনী বাধা দেয়ার চেষ্টা করে।


অপরদিকে একই দাবীতে মানিকছড়ি উপজেলা সদর জামতলা এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর লক্ষীছড়ি উপজেলা ইউনিটের সংগঠক ও সাবেক পিসিপি কেন্দ্রী সাংগঠনিক সম্পাদক আপ্রুসি মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা ও পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সদস্য নরেশ ত্রিপুরা প্রমূখ।



ইউপিডিএফ-এর সংগঠক ক্যাহ্লাচিং মারমা তার বক্তব্যে বলেন, ‘‘চাকমা, মারমা, ত্রিপুরাসহ সকল সংখ্যালঘু জাতি কখনো বাঙ্গালী হতে পারে না।’’ একটি জাতি ঠিক করবে তিনি কোন পরিচয়ে পরিচিত হতে চান। কিন্তু বাংলাদেশে শাসকগোষ্ঠী এদেশের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাসমূহকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে।

 

সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ সভা-সমাবেশে আইন-শৃংখলা বাহিনীর বাধাদান ও অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিতর্কিত পঞ্চদশ সংবিধান বাতিল করে স্ব স্ব জাতিসত্তার স্বীকৃতি দাবিসহ পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ