• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে ছাত্র লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2018   Wednesday

জুরাছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ থেকে ধন বিকাশ চাকমা পদত্যাগ করেছেন। মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সভাপতির কাছে এ পদত্যাগ পত্র জমা দেন। 

 

জানা গেছে, আওয়ামী লীগ অঙ্গসংগঠনের কৃষক লীগ বিলুপ্ত ঘোষনাসহ ৩২২ জন কর্মীদের পদত্যাগের হিরিক চার মাস পর্যন্ত স্থগিত থাকার পর মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ধন বিকাশ চাকমা পদত্যাগ করেছেন।    এর আগে  গেল ২৪ ফেব্রুয়ারী সর্বশেষ রাঙামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বন বিহারী চাকমা, যুব লীগের সভাপতি সুমতি বিকাশ দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক শংকর চাকমা।

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি জ্ঞান মিত্র চাকমা জানান, পারিবারিক সমস্যা দেখিয়ে দলের সাধারণ সম্পাদক ধন বিকাশ চাকমা অব্যহতি দিয়েছেন। তার অব্যহতিপত্র প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়েছে।

 

উল্লেখ্য গেল বছর ডিসেম্বর মাসে প্রথম সাপ্তাই আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমার হত্যা কান্ডের ৪দিন পরে উপজেলা নেতা-কর্মীদের পদত্যাগের হিরিক শুরু হয়। প্রথম দফায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কালাধন চাকমা, যুগ্ন সম্পাদক পব্বন বিকাশ চাকমা, সহ-সভাপতি অনিল কুমার চাকমা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দীপংকর কার্ব্বারী, যুব লীগের অর্থ সম্পাদক উত্তম কুমার চাকমা, মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক টুনি চাকমা, জুরাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হৃদয় রঞ্জন চাকমা, কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সনদ কুমার চাকমা, কার্যকরী কমিটির সদস্য ফুলেশ্বর চাকমা, ছাত্র লীগের যুগ্ন সম্পাদক রপ্তদীপ চাকমা (রকি)সহ নব্য যোগদানকৃত সাবেক দুমদুম্যা ইউপি চেয়ারম্যান রাজিয়া চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য কৃষ্ণা চাকমা পদত্যাগ করেন।

 

এছাড়া পরবর্তী সময়ে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য কালা চান চাকমা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমোদ কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক লাল বিহারী চাকমা পদত্যাগ করেন। তারা সবাই ব্যাক্তিগত ও পারিবারিক সমস্যা কারন দেখিয়ে পদত্যাগ পত্রে উল্লেখে করেছেন।

 

এদিকে জুরাছড়ি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ জানান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমার হত্যাকান্ডের এসআই মোঃমাইন উদ্দিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আরো ১৫ থেকে ২০জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করা হয়। মামলার তদন্ত চলছে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ