• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলের বরুনাছড়ির স্বাস্থ্য ক্লিনিকের জরাজীর্ণ দশা,ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2018   Monday

রাঙামাটি পার্বত্য জেলার প্রত্যন্ত দুর্গম অঞ্চল বরকল উপজেলার সুভলং ইউনিয়নের বরুনা ছড়ি স্বাস্থ্য ক্লিনিক জরাজীর্ণ হওয়ায় স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে।

 

জানা যায়, বরকল উপজেলার দুর্গম সুভলংইউপি ৯নং ওয়ার্ডের স্বাস্থ্য ক্লিনিকটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে। প্রতিষ্ঠাকাল  থেতে এ স্বাস্থ্য ক্লিনিকটিতে  সংস্কার বা মেরামত করা হয়নি। বর্তমানে জরাজীর্ণ  অবস্থায় পড়ে রয়েছে এই স্বাস্থ্য ক্লিনিকটি। স্বাস্থ্যসেবার কোন পরিবেশ নেই বললেই চলে।

 

এলাকাবাসীদের অভিযোগ,এ স্বাস্থ্য ক্লিনিকটি প্রথমত ভাংঙ্গাচুরা দ্বিতীয়ত্ব ডাক্তার কর্মচারি কিছুই থাকেন না। তাই স্বাস্থ্যসেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।অন্য দিকে ওষধপত্র কিছুই নেই ক্লিনিকটিতে। নামে মাত্র স্বাস্থ্যসেবা ক্লিনিক। কাজের বেলায় কিছু নেই বললেই চলে।

 

বরুনাছড়ির ভুক্তভোগি মো.শাহ জামাল ও মো.আজিজ জানান, ক্লিনিকটি প্রতিষ্টাকাল  থেকে এযাবৎ সংস্কার ও মেরামত করা হয়নি। অন্যদিকে এই ক্লিনিককে স্বাস্থ্যসেবা বলতে কিছুই নেই। তাই সাধারণ মানুষ ক্লিনিক থেকে মূখ ফিরিয়ে নিচ্ছে। এখানে সুচিকিৎসা ও ডাক্তার এবং ওষধ না পেয়ে অনেকে রাঙামাটি প্রাইভেট ক্লিনিকগুলোতে ভীড় জমাচ্ছে।এব্যাপারে স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধিদের কোন মাথা ব্যথা নেই বললেই চলে। ক্লিনিকটির আশপাশে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়। এধরনের একটি গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকায় উন্নত মানের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র না থাকায় স্বাস্থ্যসেবা নিয়ে বিপাকে পড়েছে এলাকার মানুষ। তারা আরো বলেন,বরুনাছড়ি স্বাস্থ্যসেবা ক্লিনিকে একজন এমবিবিএস ডাক্তার,একজন মেডিকেল সহকারি,একজন ফামাসিষ্ট,একজন নার্স,একজন আয়া ও একজন নিরাপত্তা প্রহরী থাকার কথা। কিন্তু একজন মেডিকেল সহকারি আছেন তিনিও মনে চাইলে মাঝে মধ্যে আসেন। কিন্তু দেখা গেছে বেশীর ভাগ সময় বন্ধ থাকে ক্লিনিকটি।

 

বরুনাছড়ি ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন,এখানে একটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। অনেকে অভিযোগ করেছেন স্বাস্থ্য ক্লিনিকটি ঝড়াঝির্ণ ও ভাংগাচুরা। এছাড়াও সেবারমান শূণেও কোটায়। তাই স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ অচিরেই যেন গৃহীত ব্যবস্থা গ্রহন করা হউক। এখানে স্বাস্থ্যসেবা মারাত্নক ঝুকিতে রয়েছে। এখানে কঠিন কোন রোগ বালাই হলে রোগি তাড়াতাড়ি রাঙামাটি নিয়ে যেতে হয়।

 

সিভিল সার্জন ডা.শহীদ তালুকদার বলেন,বিষয়টি যেহেতু তিনি অবগত হয়েছে  তাই সামনে বরাদ্দ আনলে তা সংস্কার বা মেরামত করা হবে। আর ডাক্তারের বিষয়ে এ জেলাতে ডাক্তার স্বল্পতা রয়েছে যার কারনে ডাক্তার পেতে দেরী হবে। তবে বিষয়টি তদন্ত  করে সিদ্ধান্ত নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ