• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

ঢাকায় হিলউইমেন্স ফেডারেশন ও পিসিপির বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2018   Tuesday

রাউজানে সপ্তম শ্রেণীর মারমা ছাত্রীকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে খুন এবং কাউখালীতে মারমা গৃহিণীকে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ ভুক্ত দুই সংগঠন হিলউইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

 

পিসিপির ঢাকা শাখার দপ্তর সম্পাদক টুলটুল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হিলউইমেন্স ফেডারেশনের ঢাকা শাখার আহ্বায়ক কইংজনা মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর ঢাকা অঞ্চলের সংগঠক প্রতীম চাকমা,পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বরুণ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা। সমাবেশে সঞ্চালনা করেন পিসিপি’র ঢাকা শাখার সাধারণ সম্পাদ করিপন চাকমা।

 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সুপ্রীম কোর্ট মোড় ঘুরে তোপখানা রোডে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা খুন ও ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে ে এ যাবত যত ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছে তার কোনটিরই সুষ্ঠু বিচার হয়নি। ফলে বার বার এমন ঘটনা সংঘটিত হচ্ছে।

 

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে খুন-ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ