• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার ওপর হামলার প্রতিবাদে
ঢাকায় গণতান্ত্রিক যুব ফোরাম ও শ্রমজীবী ফ্রন্টের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2018   Saturday

খাগড়াছড়িতে সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে শনিবার  ঢাকায় গণতান্ত্রিক যুব ফোরাম ও সাভার প্রবাসী শ্রমজীবী ফ্রন্ট বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

 

গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক  বরুন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরার সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক বরুন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সহসভাপতি বিপুল চাকমা ও সাভার প্রবাসী শ্রমজীবী ফ্রন্টের সভাপতি প্রমোদ জ্যোতি চাকমা। সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি প্রেস ক্লাব থেকে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। 

 

সমাবেশে বক্তারা বলেন, সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা হত্যা, অপহরণসহ একের পর এক নানা অপকর্ম করে যাচ্ছে। তাদের তান্ডবে এলাকার সাধারণ লোকজন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা পর্যন্ত রেহায় পাচ্ছে না।

 

সমাবেশে বক্তারা হামলাকারী সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ