• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানের কোন পাহাড় থেকে আর এক কোদাল মাটিও কাটা যাবে না-জেলা প্রশাসক

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2018   Sunday

বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন  বলেছেন, বান্দরবানের কোন পাহাড় থেকে আর এক কোদাল মাটিও কাটা যাবেনা। যারাই কাটবে তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি পাথর উত্তোলন কারীদের বিরোদ্ধেও একই ব্যবস্থা গ্রহন করা হবে।

 

রোববার উপজলা পরিষদ হল রুমে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা প্রসাশক এ কথা বলেন।

 

এ মতবিনিময় সভায় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন।

 

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ জান্নাত রুমি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, শারাবান তহুরা, বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ, মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, জাকের হোসেন মজুমদার, ছাচিং প্রু মার্মা, মো. ফরিদুল আলম প্রমুখ।

 

উপস্থিত লোকজন সরকারের উন্নয়ন, এলাকার সমস্যা, সম্ভাবনা, নিরাপত্তা, পর্যটন বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়, ভূমি সমস্যা, স্বাস্থ্য-শিক্ষা সেবার মান বৃদ্ধি, আশ্রয়ণ প্রকল্পের সমস্যা ও প্রাকৃতিক সম্পদ রক্ষার বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

 

জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, প্রাকৃতিক বিপর্যয় রোধে পরিবেশের উপর কোন রকম অত্যাচার মেনে নেয়া হবেনা। পাহাড় কাটা, পাথর উত্তোলনের সংবাদ পাওয়া মাত্র তাদের আইনের আওতায় আনতে উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। পাহাড়ে সক্রিয় কিছু ভূমি দস্যুদের বিষয়ে উপজেলা প্রশাসনকে সতর্ক থাকতে এবং বড় বড় দেশের কয়েকটি কোম্পানী পাহাড় দখলের যে প্রতিযোগিতায় নেমেছে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে বলেন। জেলা প্রশাসক এ সময়য় উল্লেখিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ