• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা ও শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় পিসিপি’র নিন্দা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2018   Sunday

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্র লীগ কর্তৃক বর্বর হামলা ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।


রোববার পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক রোনাল চাকমার স্বাত্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সরকারী দলের লাঠিয়াল বাহিনী ছাত্র লীগ আবারো ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করলো। তাদের সন্ত্রাসের রাজত্বে ছাত্র-শিক্ষকসহ কেউ নিরাপদ নয়। শিক্ষকদের লাঞ্ছিত করার মাধ্যমে আবারো স্পষ্ট হল সরকারের ছত্রছায়ায় ছাত্রলীগের দুর্বৃত্তদের অপরাধের মাত্রা কত ঘৃণ্য পর্যায়ে চলে গেছে।


ছাত্র লীগের এমন বর্বর হামলা কার্যত সভা-সমাবেশ ও মতপ্রকাশের ওপর আঘাত অখ্যায়িত করে প্রেস বার্তায় বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত এলাকায় এধরণের জঘন্য ঘটনায় সরকার কিছুতেই দায় এড়াতে পারে না।



প্রেস বার্তায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও শিক্ষকদের লাঞ্ছিতকারী ছাত্র লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ সৃষ্টি করারও দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ