• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সন্মেলন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2018   Wednesday

“স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কাপ্তাইয়ে সপ্তাহব্যাপী  জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এই উপলক্ষে বুধবার মৎস্য অফিসের উদ্যোগে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছাবেদুল হক। এই সময় আরও উপস্থিত ছিলেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিথুন দেওয়ান, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মোঃ কবির হোসেন, নুর হোসেন মামুন প্রমূখ। সপ্তাহ ব্যাপী মংস্য সপ্তাহ উদ্যাপন নিয়ে বিভিন্ন অনুষ্ঠানাদি স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং অনলাইন পোর্টালে প্রচারনার জন্য সহকারী উপজেলা মৎস্য কর্মকতা সকল সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়।

 

সপ্তাহ ব্যাপী কর্মসূচীর মধ্যে আরও রয়েছে  ব্যানার, ফেষ্টুন সহযোগে র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষ ও মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরন সভাসহ মৎস্য সপ্তাহ মূল্যায়ন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ