• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায়
পার্বত্য চুক্তির প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে কাজ করতে হবে-বৃষকেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2018   Wednesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, পার্বত্য জেলার সার্বিক উন্নয়নে পার্বত্য শান্তি চুক্তি হয়েছে এবং চুক্তি অনুযায়ী জেলা পরিষদে বিভিন্ন বিভাগ হস্তান্তরিত হয়েছে। সুতরাং সবাইকে চুক্তির প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে।   

 

 বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান একথা বলেন।

 

 জেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, ত্রিদীপ কান্তি দাশ, থোয়াইচিং মং, সাধন মনি চাকমা, সবির চাকমা, সান্তনা চাকমা, মনোয়ারা আক্তার জাহান, স্মৃতি বিকাশ ত্রিপুরা, মোঃ জানে আলম, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন ধর, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম’সহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন।

 

সভাপতির বক্তব্যে  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এ জেলার সার্বিক উন্নয়নে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারি সেবা জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে যাতে কোন ধরনের কমতি না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।

 

তিনি আরো বলেন, তিনি বলেন,  বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। ফলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ’সহ বিভিন্ন স্তরে উন্নয়ন হয়েছে।, দেশ এখন নিম্ন মধ্যম আয়ের থেকে মধ্যম আয়ের দেশে পদার্পন করেছে। সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

 

সরকার তাদের নিয়োগ দিয়েছেন জনগণের কল্যাণের স্বার্থে উল্লেখ তিনি পরিষদের হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাদের সততার সাথে জনকল্যাণে স্ব স্ব দায়িত্ব পালনের নির্দেশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ