• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

গুইমারায় সনাতন ছাত্র-যুব পরিষদের সম্মেলনে
খাগড়াছড়িতে সরকারের সকল খাতে বিপুল উন্নয়ন হয়েছে-জুয়েল চাকমা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2018   Friday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল চাকমা বলেছেন,খাগড়াছড়িতে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, কৃষি, মৎস্য এবং প্রাণি সম্পদ খাতে বিপুল উন্নয়ন হয়েছে। সরকারি বরাদ্দে সব শ্রেণীর মানুষের জীবনমান পাল্টে গেছে। এই অব্যাহত উন্নয়ন ধরে রাখতে হলে বর্তমান সরকারের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

তিনি আরো বলেন, দেশ স্বাধীনের পর থেকে বেশিরভাগ সময় যাঁরা দেশের শাসন ক্ষমতায় ছিলেন, তাঁরা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মেরুদ- ভেঙ্গে দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা যখনি ক্ষমতায় এসেছেন তখনি সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন।

 

শুক্রবার জেলার নবগঠিত গুইমারা উপজেলায় সনাতন ছাত্র-যুব পরিষদের প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

স্থানীয় লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সংগঠনের আহ্বায়ক নন্দন বণিক এর সভাপতিত্বে এবং সাগর চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, সনাতন সমাজ কল্যান পরিষদের কেন্দ্রীয় সা: সম্পাদক সজল বরণ সেন, সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি স্বপন ভট্টাচার্য্য এবং সা: সম্পাদক শেখর সেন।

 

এতে প্রধান অতিথির তরুণ রাজনীতিক জুয়েল চাকমা আরো বলেন, খাগড়াছড়িতে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, কৃষি, মৎস্য এবং প্রাণি সম্পদ খাতে বিপুল উন্নয়ন হয়েছে। সরকারি বরাদ্দে সব শ্রেণীর মানুষের জীবনমান পাল্টে গেছে। এই অব্যাহত উন্নয়ন ধরে রাখতে হলে বর্তমান সরকারের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

সম্মেলন শেষে জিকু বণিককে সভাপতি, সাগর চৌধুরীকে সা: সম্পাদক এবং রুপশ ভট্টাচার্য্যকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ গুইমারা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

   

জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল চাকমা আরো বলেন,আজ দেশের প্রতিটি সেক্টরে সঙখ্যালঘুদের যে অর্জন এবং অবস্থান, তা একমাত্র জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছার প্রতিফলন।

 

তিনি বলেন, তিন পার্বত্য জেলায় গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে, তা নজিরবিহীন। পার্বত্যাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকারের কোনই বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে জয়ী করে আনার জন্য তিনি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ