• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ২দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2018   Friday

“সৃজনে উন্নয়নে বাংলাদেশ” এ শ্লোগানে সারাদেশের ন্যয় শুক্রবার থেকে রাঙামাটিতে ২দিন ব্যাপী শুরু হয়েছে সাংস্কৃতিক উৎসব।


সংস্কৃতি মন্ত্রণালয় ও রাঙামটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।


জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি ডিজিএফআই এর কর্নেল জিএস কর্নেল সামসুল আলম পিএসসি ও অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল বক্তব্য রাখেন।


অনুষ্ঠান উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সাংস্কৃতি হচ্ছে একটি জাতির দর্পণ। যে জাতি সাংস্কৃতির দিক দিয়ে যত বেশী উন্নত সে জাতি দেশ বিদেশে দ্রুত পরিচিতি লাভ করে। তিনি বলেন, সাংস্কৃতিমনার মানুষগুলো কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেনা। তাদের লোভ-হিংসার মনোভাব থাকেনা। তাই নতুন প্রজন্মদের পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হবে।


এর আগে অনুষ্ঠানের শুরুতে বর্তমান সরকারের উন্নয়নের তথ্যচিত্র নিয়ে প্রজেক্টরের মাধ্যমে একটি ভিডিও প্রামান্যচিত্র পরিবেশন করা হয়। শেষে রাঙ্গামাটির বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের নৃত্য ও সঙ্গিত শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ