• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়ি পৌর সভার ৬৭ কোটি ৩৮ লক্ষ ৭২ হাজার টাকার বাজেট ঘোষনা

রূপায়ন তালুকদার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2018   Monday

খাগড়াছড়ি পৌর সভার ২০১৮-১৯ অর্থ বছরে ৬৭ কোটি ৩৮ লক্ষ ৭২ হাজার ৩শ ৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এতে প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৩ লক্ষ ৪০ হাজার টাকা এবং সার্বিক স্থিতি ৫ কোটি ৩৫ লক্ষ ৩২ হাজার ৩শত ৮০ টাকা।

 

 সোমবার সকালে খাগড়াছড়ি পৌর সভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মো: রফিকুল আলম। 

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ৮ কোটি ৯৫ লক্ষ ৬০ হাজার ২শ ৭১ টাকা এবং রাজস্ব ব্যয় ৮ কোটি ৮৫ লক্ষ ৯০ হাজার টাকা,উদ্ধৃত ৯ লক্ষ ৭০ হাজার ২শ ৭১ টাকা। উন্নয়ন খাতে সম্ভাব্য সরকারী অনুদান ৪ কোটি টাকা, বিশেষ প্রকল্প অনুদান ৪৭ কোটি ৬০ লক্ষ টাকা। মূলধন আয় ৬ কোটি ৩৯ লক্ষ ৭৩ হাজার ৩শ ৯০ টাকা। মূলধন ব্যয় ২ কোটি ৬০ লক্ষ টাকা ধরা হয়েছে। মোট আয় ৬৭ কোটি ৩৮ লক্ষ ৭২ হাজার ৩শ ৮০ টাকা।

 

বাজেট ঘোষনা অনুষ্ঠানে খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দীলিপ বিশ্বাস ও সচিব পারভিন আক্তার খন্দকার,হিসার রক্ষক খন্দকার শাহেদ মোহাম্মদ নূর আবেদীনসহ পৌরসভার কাউন্সিলর,সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

মেয়র রফিকুল আলম বাজেট ঘোষনা বলেন, খাগড়াছড়ি পৌর শহরকে একটি পর্যটনমূখী শহর গড়ে তুলে পৌরবাসীকে সেবা দেওয়ায় এ পৌরসভা কাজ করে যাচ্ছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক পৌর বাস র্টামিনাল ও শিশুপার্ক,পৌর রেষ্ট হাউজ নির্মাণ,কপি হাউজসহ খাগড়াছড়ি পৌর সভাকে আরো এগিয়ে নিতে কাজ করে প্রত্যয় ব্যক্ত করেন মেয়র রফিকুল আলম। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ