• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বনরূপা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2018   Tuesday

রাঙামাটির বনরূপা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

মঙ্গলবার বনরূপা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৫ পরিবারের প্রত্যোককে নগদ ৫হাজার টাকা করে সর্বমোট ৭৫হাজার টাকা প্রদান করা হয়।

 

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন’সহ বাজার সমিতির নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

অর্থ সহায়তা প্রদান শেষে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, অগ্নিকান্ডে আপনাদের যেটুকু ক্ষতি হয়েছে তা শতভাগ পূরণ করে দেয়া সম্ভব না হলেও সামার্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব তা দেওয়া হয়েছে। পরবর্তিতে ক্ষতিগ্রস্থদের জন্য আরো সহায়তা করার আশ্বাস দেন তিনি। তিনি বলেন, অগ্নিকান্ড ও সকল দূর্যোগ মোকাবেলায় আমাদের আরো সতর্ক ও সচেতন হতে হবে। অগ্নিকান্ড’সহ সকল দূর্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

উল্লেখ, সোমবার মধ্য রাতে শহরের অন্যতম প্রধান বানিজ্যিক কেন্দ্র বনরূপা বাজারে বি-আর এন্ড সন্স মার্কেটে অগ্নিকান্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ