• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বৌদ্ধদের আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2018   Friday

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে শুক্রবার রাঙামাটির রাজ বন বিহারে  বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আষাঢ়ী পূর্ণিমার মধ্য দিয়ে  বৗদ্ধ ভিক্ষুরা তিন মাস ব্যাপী বর্ষাবাস পালন করে থাকেন।

 

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির রাজ বন বিহারে  দেশনালয়ে ধর্মীয় সভা ও  বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মদেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের দেন রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির।

 

অন্যান্যর মধ্যে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পার্বত্য মন্ত্রনালয়ের প্রাক্তন উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। স্বাগত বক্তব্যে দেন রাজ বনবিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান,ইন্দ্রনাথ চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, প্রাক্তন সরকারী কর্মকর্তা দীপক খীসাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এ ধর্মীয় অনুষ্ঠানে শত শত বৌদ্ধ পূর্নাথী নারী-পুরুষ অংশ গ্রহন করেন।

 

এর আগে ধর্মীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান ও অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ দানীয় সামগ্রি ভিক্ষ সংঘের উদ্দেশ্য উৎস্বর্গ করা হয়।  বিকালে হাজার প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।

 

অপরদিকে রাঙামাটি মৈত্রী বিহারে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী দীপংকর তালুকদার। এর আগে তিনি  বিহারের সীমাঘরের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন। এছাড়া জেলার অন্যান্য বৌদ্ধ বিহারে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ