• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-মিছিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2018   Sunday

খাগড়াছড়ি দীঘিনালায় ৫ম শ্রেণী পড়ুয়া এক ত্রিপুরা স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে রোববার খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন।

 

হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অবনিকা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মিছিলটি খাগড়াছড়ি জেলা সদর স্বনির্ভর বাজার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কার্যালয় থেকে বের করে। এসময় মিছিলটি নারানখাইয়া রেড স্কোয়ার হয়ে চেঙ্গী স্কোয়ারে যেতে চাইলে পুলিশে বাধা দেয়। এতে মিছিল পুনরায় স্বনির্ভর বাজার শহীদ অমর বিকাশ চাকমা সড়কের গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সদস্য এন্টি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা প্রমূখ।সভা সঞ্চালনা করেন থুইনুচিং মারমা।



সমাবেশ বক্তারা অভিযোগ করে বলেন,স্কুল টিফিনে বাড়ীতে খাবার খেতে গেলে দুর্বৃত্তরা ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে বাড়ী নিচে একটি ছড়ার পাশে ফেলে যায়। ঘটনার একদিন অতিক্রম হলেও হত্যাকারীদের গ্রেফতার করতে পারিনি প্রশাসন।


সমাবেশ থেকে বক্তারা, নয় মেইল এলাকা ত্রিপুরা স্কুল ছাত্রীকে হত্যার সাথে জড়িত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ