• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ৩২টি যানবাহনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2018   Sunday

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রোববার রাঙামাটিতে আলোচনা সভা ও বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরিক্ষার অভিযান উদ্বােধন করা হয়েছে।

 

এদিকে পুলিশ সপ্তাহের প্রথম দিনে মোবাইল কোর্টের মাধ্যমে  বিভিন্ন  অপরাধে ৩২ টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

শহরের বনরুপা এলাকার সিএনজি স্টেশনে ট্রাফিক সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একএম মামুনুর রশীদ।  জেলা পুলিশ সুপার আলমগীর কবিরের সভাপতিত্বে অন্যান্যর মধে বক্তব্যে রাখেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, মোজাদ্দে-ই আলফেসানী একাডেমীর অধ্যক্ষ নূরুল আলম পাটোয়ারী, রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার,  জেলা স্কাউটস কমিশনার নূরুল আবছার  প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর। অনুষ্ঠানে  স্কাউটস,সিএনজি ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।

 

আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরিক্ষা করে রাঙামাটিতে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করা হয়। 

 

এদিকে, উদ্বোধনের পর পর বনরুপা এলাকায় মোবাইল বিভিন্ন যানবাহনে কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন  গাড়ীর ফিটনেস, লাইসেন্স ও ইন্স্যুরেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে  মোটরযান অধ্যাদেশ ধারায় ২টি পিকাপ ১টি ও মোটরসাইকেল ২৯টি সহ মোট ৩২ টি যানবাহনের বিরুদ্ধে মামলা রজ্জু করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ