• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই হ্রদের ড্রেজিং সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2018   Monday

সোমবার রাঙামাটিতে কাপ্তাই হ্রদের ড্রেজিং বিষয়ে স্থানীয় হেডম্যান, কার্বারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় অংশ গ্রহনকারীরা স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এবং তাদের ক্ষতিগ্রস্ত না করে কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের পক্ষে মত ব্যক্ত করে বলেছেন কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে এলাকার নৌ যোগাযোগ প্রতিবছরই বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে পাহাড় ধস ও বন্যার প্রবণতা বাড়ছে এ ক্ষেত্রে হ্রদের ড্রেজিং করা প্রয়োজন।

অংশ গ্রহনকারীরা ড্রেজিং এর সময় স্থানীয় জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে ড্রেজিং করা হলে এবং ড্রেজিং এর মাধ্যমে উত্তোলিত মাটি অন্যত্র সরিয়ে নেয়া হলে বর্তমান অবস্থার অনেকাংশে উন্নতি হবে বলে মতামত ব্যক্ত করেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে উদ্যোগে   জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, বরকল উপজেলার ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, হেডম্যান, কার্বারী ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মতামত ও পরামর্শ প্রদান করেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ২০১৭ সালে নৌ পরিবহন মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও রাঙ্গামাটি জেলা পরিষদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় কাপ্তাই হ্রদের ড্রেজিং এর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই ড্রেজিং এর কারণে জনগণের যাতে নতুন করে কোন সংকট সৃষ্টি না হয় সে জন্য মতামত গ্রহণের জন্য জনপ্রতিনিধিদের নিয়ে এ সভা আহবান করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ