• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বনরুপা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে দীপংকর তালুকদারের নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2018   Tuesday

রাঙামাটি শহরের প্রধান বানিজ্যিক কেন্দ্র বনরূপা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে মঙ্গলবার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার’র পক্ষ  থেকে  নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

বনরুপা বাজরের বি-আর এন্ড সন্স মার্কেটের সামনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে দীপংকর তালুকদারের  পক্ষ থেকে রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন এই ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি ২৮ পরিবারের প্রত্যককে নগদ ২ হাজার টাকা করে সর্বমোট ৫৬ হাজার ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বি-আর এন্ড সন্স মার্কেটের মালিক প্রদীপ চাকমাকে পাচ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৬ হাজার টাকা প্রদান করেন।

 

বিতরণকালে রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হৃদয় চাকমা, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভু চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, বনরুপা ব্যবসায়ী কল্যান সমতির সাধারণ সম্পাদক তাপস শীল, ত্রিদিব নগন কল্যাণ সমিতির সভাপতি স্নেহাশীষ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য: গেল ২৩ জুলাই মধ্যরাতে শহরের বনরূপা বাজারে বি-আর এন্ড সন্স মার্কেটে মজুদকৃত সিলিন্ডার গ্যাসের বিস্ফোরনের ফলে অগ্নিকান্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতবাড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়। আগুনে বি-আর মার্কেটটির উপরাংশের সবগুলো দোকান ও ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ