• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের ৯দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2018   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (৩য় পর্যায়) সমন্বিত খামার ব্যবস্থাপনা কৃষক মাঠ স্কুল বিষয়ে সহায়তাকারীদের ৯দিন মৌসুমব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এসআইডি-সিএইচটি-ইউএনডিপি’র বাস্তবায়নে এবং ড্যানিডা’র অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (৩য় পর্যায়)  প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

প্রানীসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন ধর, জেলা পির্গ ফার্মের এডি ডা. বরুন কুমার দত্ত, এসআইডি-সিএইচটি- ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।

 

পরে জেলার ৫টি উপজেলার ৩০জন অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সরঞ্জমাদি বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পাহাড়ের কৃষকদের ভাগ্য উন্নয়নের বর্তমান সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে এই কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পটি। এর ফলে কৃষকরা আধুনিক প্রযুক্তির ব্যাবহার ও বিভিন্ন উন্নত এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করে খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

চেয়ারম্যান অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই ৯দিনব্যাপী প্রশিক্ষণ হতে লব্দ জ্ঞান অর্জন করে নিজ নিজ গ্রামে কৃষি উন্নয়নে প্রয়োগ করবেন এবং অন্যকৃষকদের সাথে অভিজ্ঞতা বিনিময় করবেন। এতে করে এ অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ