• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2018   Thursday

বৃহস্পতিবার বান্দরবানের লামায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আর্ন্তজাতিক  আদিবাসী দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন লামা উপজেলা কমিটির উদ্যোগে পালিটোল চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  লামা উপজেলা জনসংহতি সমিতি(জেএসএস)`র সভাপতি অংগ্য মার্মা।

 

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ লামা উপজেলার শাখার সভাপতি ইলিশা ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেএসএস লামা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক চংপাত ম্রো, পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) লামা উপজেলা সভাপতি নুংক্য মং মার্মা, বাংলাদেশ মার্মা স্টুডেন্ট কাউন্সিল লামা উপজেলা শাখার সভাপতি হ্লাচিং থোয়াই মার্মা ও পাহাড়ি ছাত্র পরিষদ লামা ডিগ্রি কলেজ শাখার সভাপতি সত্যপ্রিয় চাকমা।সভা সঞ্চালনা করেন জ্যাক মার্মা।

 

এর আগে লামা শহরে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লামা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পালিটোল চত্বরে গিয়ে শেষ হয় এতে নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নানা সাজে অংশ নেন। এসময় বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন প্লেকার্ড নিয়েও অংশ নেয় বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষার্থীরা। এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি অংগ্য মার্মা বলেন, বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসী শব্দ বাদ দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা ক্ষুদ্র জাতিসত্তা করা হয়। কিন্তু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, আমরা ‘আদিবাসী’ আত্মপরিচয়ের স্বীকৃতি চাই। তিনি আরো বলেন,  আমাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ