• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আদিবাসী স্বীকৃতি দাবি সংক্রান্ত অপপ্রচার বন্ধের দাবিতে রাঙামাটিতে পিবিসিপি’র সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2018   Wednesday

আদিবাসী দিবস পালনের নামে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও আদিবাসী স্বীকৃতি দাবি সংক্রান্ত অপপ্রচার বন্ধের দাবিতে বুধবার রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ (পিবিসিপি)।


পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটির শাখার সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিবের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জেলা প্রশাসকের র্কাযালয় চত্বরে সামনে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: এনায়েত হোসেন। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদের যুগ্ন আহ্বায়ক মোঃ কাজী জালোয়া, জেলা শ্রমিক পরিষদের সভাপতি মোঃ রাসেল ইসলাম সাগর, যুব ফ্রন্টের জেলা সভাপতি আবদুল মান্নান, বৃহত্তর বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো: মাঈন উদ্দীন, সাধারন সম্পাদক মোঃ এস এম মাসুদ রানা, যুগ্ন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি মোঃ ইব্রাহিম, সাবেক সভাপতি মো: ইউনুছ।

 

সমাবেশে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের আদিবাসী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী পার্বত্য চট্টগ্রামকে পৃথক রাষ্ট্রে পরিণত করার সুদূর প্রসারী ষড়যন্ত্র। আইএলও কনভেনশন-১৬৯ আর্টিক্যাল এবং আদিবাসী বিষয়ক জাতিসংঘ ঘোষনাপত্র-২০০৭ এর আলোকে দেশের স্বর্বভৌমত্বের বিরুদ্ধে আদিবাসী শব্দটির গুরুতর নেতিবাচক তাৎপর্য রয়েছে। উপজাতীয়রা আদিবাসী হিসেবে স্বীকৃতি পেলে বাংলাদেশী স্বর্বভৌমত্বের উপর ক্ষতিকার প্রভাব পড়বে। পূর্ব তিমুর, দক্ষিন সুদান ও জিবুতির ন্যায় পর্বত্য চট্টগ্রাম ও আলাদারাষ্ট্রে পরিণত হবে।


বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের ভুমির উপর বাংলাদেশ সরকারের কোন এখতিয়ার থাকবে না। অদিবাসীদের অনুমতি ব্যতিত পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভৌগলিক অক্ষন্ডতা রক্ষায় কোন সামরিক কর্মকান্ড পরিচালনা করা যাবে না। পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদের উপর বাংলাদেশ সরকারের কোন নিয়ন্ত্রন থাকবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ