• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে ভিসিএফ কমুনিটিজ সুফলভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান

ববরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2018   Wednesday

পাহাড়ে পরিবেশ রক্ষার্থে ও মৌজা বা গ্রামীণ বন সংরক্ষেণের লক্ষে গঠিত গ্রামীণ বন সংরক্ষণ (ভিসিএফ) কমুনিটিজ এর  রাঙামাটির বরকলে ৩১৮ পরিবারের মাঝে বুধবার  নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

               

বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মেদ খান, ইউএনডিপি-সিএইচডিএফের জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা এবং ইউএনডিপি’র কর্মকর্তা ঝুমা দেওয়ানসহ অন্যান্য কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে বরকল উপজেলার বিভিন্ন মৌজা বন এলাকার ৩১৮টি পরিবারকে পরিবার পিছু নগদ ৭হাজার টাকা করে প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকার খুবই আন্তরিক। কিন্তু সরকারের আন্তরিকতার সাথে আমাদের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে এই চুক্তি বাস্তবায়ন কখনোই সম্ভব নয়। তিনি বলেন, ভূমি কমিশনের কাজ শুরু করতে আমরা বার বার বৈঠক করেছি। ভূমি কমিশনের কাজ শুরু হলেই পার্বত্য চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত হবে। এ জন্য ভূমি কমিশনের সদস্যদেরকে কাজ শুরু করতে আন্তরিক হওয়ারও আহবান জানান তিনি।

 

তিনি আরো বলেন, প্রাকৃতিক মৌজা বন রক্ষা করে এলাকার মানুষ শুধু নিজেরাই উপকৃত হচ্ছে না, আমাদের সকলকে রক্ষা করছে। এলাকার মানুষ বিভিন্নভাবে কর্মসংস্থান সৃষ্টি করে এই মৌজা বনের পাশাপাশি নতুন নতুন বন সৃষ্টি করতে পারলেই আগামীতে সরকারের আরো সুযোগ সুবিধা তারা পাবে।  তিনি প্রাকৃতিক বন রক্ষাকারীদের শুধু বন রক্ষা করলে চলবে না, বন্য প্রাণীদের রক্ষা করে আমাদের জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখতে মৌজা বন এলাকার মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানান।

 

উল্লেখ্য, তিন পার্বত্য জেলার গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বন ও পরিবেশ রক্ষা ও প্রাকৃতি সম্পদের ব্যবস্থাপনার উপর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও জাতি সংঘের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের(ইউএনডিপি-সিএইচডিপি) যৌথ অর্থায়নে ভিসিএফ নেটওয়ার্ক প্রকল্পের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ