• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আর্ন্তজাতিক আদিবাসী পালিত

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2018   Thursday

আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

 

আদিবাসী ফোরাম খাগড়াছড়ি শাখা ও এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির যৌথ উদোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক চাইথোয়াই মারমা। বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের কলেজ শাখার সভাপতি মাপ্রু মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপুল ত্রিপুরা, নারী নেত্রী নমিতা চাকমা।

 

এর আগে খাগড়াছড়ি সদরের রাজ্য মনি পাড়া থেকে একটি র‌্যালী বের করে শাপলা চত্তর ঘুরে  গিয়ে য়ংড বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। র‌্যালীতে আদিবাসী ফোরাম,আদিবাসী কোয়ালিশন,বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল,বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরামসহ বিভিন্ন সামজিক সংগঠন অংশ গ্রহন করে।  

 

অপরদিকে সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা দল। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এমএন লারমা  গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা।  বক্তব্য রাখেন জেএসএস সদর উপজেলা শাখার সভাপতি কিরন চাকমা,পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেধ চাকমা,সমাজকর্মী রবি শংকর তালুকদার। সভায় সভাতিত্ব করে জন সংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভু রঞ্জন চাকমা।

 

বক্তারা অবিলম্বে সাংবিধানিকভাবে আদিবাসী স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানান।

 

এদিকে একই সময়ে শহরের শাপলা চত্তরে আদিবাসী স্বীকৃতির দাবী সংক্রান্ত সকল অপপ্রচার বন্ধের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পার্বত্য অধিকার ফোরাম ও বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মোঃ মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, যুগ্ন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, বাঙ্গালী ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা সভাপতি মোক্তাবির হোসেন, দীঘিনালা উপজেলার সভাপতি আলামিন হোসেন, সাবেক সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, পানছড়ি উপজেলা সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, মাসুদ রানাপ্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, দেশে কোন আদিবাসী না থাকা সত্বেও পাহাড়ীরা নিজেদের আদিবাসী দাবী করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সরকারকে আদিবাসী স্বীকৃতি সংক্রান্ত সকল অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ