• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জেলা ছাত্রলীগের উদ্যোগে
জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2018   Friday

১৫আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

শহরের দলীয় কার্যালয়ে এ স্মরণ সভায় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকো রোয়াজা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে ঘাতকেরা যখন বঙ্গবন্ধু এ বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তর করার জন্য তাঁর শ্রম মেধা দিয়ে কাজ করে আসছিল ঠিক তখনি ১৯৭১ এর পরাজিত শক্তিরা ১৯৭১ এর ১৫ই আগষ্ট কাপুরুষের মত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ সকলকে হত্যা করে।

 

বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে মোস্তাকের মত বঙ্গবন্ধুর কুখ্যাত হত্যাকারী যেমন ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এজন্য সবাইকে সদা সতর্ক থাকতে হবে এবং প্রতিহত করতে হবে। যেসব আওয়ামীলীগের ছদ্ববেশী নেতাকর্মী যারা বিএনপির সাথে আতাত করে তারা কখনো আওয়ামীলীগের কর্মী হতে পারে না। কারণ বিএনপি কখনো নৌকা মার্কায় ভোট দেবে না। এসব লোকদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের থেকে সতর্ক থাকতে হবে।



বক্তারা ১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চির করার লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
--হিবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ