• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2018   Friday

‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে শুক্রবার খাগড়াছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গনে বঙ্গবন্ধু চেতনা মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ^ ত্রিপুরা।

 

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরুনব্বী চৌধুরী, সহ- সভাপতি রণ বিক্রম ত্রিপুরা,কল্যাণ মিত্র বড়–য়া, মণির হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী,খগেশ^র ত্রিপুরা,মংক্যাচিং চৌধুরী, মংশিপ্রু চৌধুরী অপু,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম,আওয়ামী যুব লীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, সাধারণ সম্পাদক কে এম ইসমাইল প্রমূখ। সদরের পাঁচ ইউনিয়নের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাধক চন্দন কুমার দে, সঞ্চলানায় ছিলেন সহ- সভাপতি মোঃ নুরুল আজম।

 

পরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের করেন। এছাড়া বঙ্গবন্ধুসহ ১৫ অগাস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত ও বঙ্গবন্ধু পরিবারের জীবিত সদস্যদের দীর্ঘায়ু কামনা করে শুরুতেই মোনাজাত করা হয়।

 

সভায় বক্তারা বলেন ১৫ অগাস্ট হত্যাকান্ডের নায়ক ছিলেন জিয়াউর রহমান। এটি এখন দিবালোকের মত সত্য। কারণ, পঁচাত্তরের ১৫ অগাস্টের নৃশংসতার পরের ঘটনাবলীতে সবকিছু স্পষ্ট হয়েছে যে জিয়াউর রহমানের নির্দেশেই সবকিছু হয়েছে। আজ দেখেন ৭৫ এর পর থেকে পার্বত্য এলাকায় অশান্তির বিচ বপন করছিলেন জিয়াউর রহমান, ৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এসে ৯৭ সালে ২ ডিসেম্বর শান্তি চুক্তি করে পার্বত্য বাসীর কল্যাণের করছিল।পরবর্তী সরকার বিএনপি ও জামাতা মিলে ঠিক ২০০১ সালে খাগড়াছড়িতে আওয়ামীলীগ নেতাকর্মী শূন্য নেমেছিল বিএনপি নেতা ওয়াদুদ ভ’ইয়া।তখন আমরা ২১ জন নেতাকর্মীকে হারিয়েছি।

 

বক্তারা সকলকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হবার আহ্বান জানিয়ে বলেন,আগষ্ট মাস আসলে বাংলাদেশে এক এক বছর একটা দূর্যোগ নিয়ে আসে। এবার আসলো নিরাপথ সড়ক চাই, নয় দফা দাবী নিয়ে। “একাত্তরের পরাজিত শত্রুরা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশ ও বিদেশে ওদের নেটওয়ার্ক রয়েছে। এগুলোকে গুড়িয়ে দিতে হবে একাত্তরের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে সৈনিকদের ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে।

 

বক্তারা আরো বলেন, সামনের নির্বাচন নিয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কোন বিরোধ নাই, অমরা এখন বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি”র সাথে আজ ঐক্যবদ্ধ। এই বিষয়টি অনুধাবন করতে হবে সকলকে এবং সে তাগিদেই আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের জন্যে আমাদের সকল নেতাকর্মীদের “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে কাজ চলছে, তা অব্যাহত রাখতেই আরেকবার শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।

 

বক্তারা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য ও বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসিদের এগিয়ে নিতে এর কোন বিকল্প নেই বলে মতামত ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ