• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতির জনকের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরকলে আলোচনাসভা

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2018   Sunday

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বরকলে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে

 

বরকল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন।

 

বরকল উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা সবির কুমার চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা তাঁতী লীগের সভাপতি ময়না মারমা, জেলা স্বেচ্ছাসেকলীগের সভাপতি শাওয়াল উদ্দিন, জেলা যুব মহিলালীগের সাভাপতি রোকেয়া বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গসংগঠন এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন, বরকল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহারাজ। পরে জাতির পিতা ও তার শহীদ পরিবারের সদস্যদের বিদেহী আতœার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথির বক্তব্য হাজী মোঃ কামাল উদ্দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে পাহাড়ী বাঙ্গালী সকল সম্প্রদায়ের লোকদের এক সুতায় গাথা হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ