• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পানছড়িতে ব্র্যাকের ‘‘ইগরা” প্রকল্পের দিনব্যাপি কর্মশালা

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2018   Monday

খাগড়াছড়ির পানছড়িতে  শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতার মান উন্নয়নের লক্ষে সোমবার দিনব্যাপি কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘‘ইগরা” প্রকল্পের আয়োজনে পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে কর্মশালায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম। খাগড়াছড়ি জেলার ব্র্যাকের শিক্ষা কর্মসূচীর ব্যাবস্থাপক প্রতিনিধি হুমায়ুন কবিরের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা। 

 

পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন,পানছড়ি উপজেলা ব্র্যাকের শিক্ষা কর্মসূচী ব্যাবস্থাপক বিমল চন্দ্র দাস প্রমূখ।

 

কর্মশালায় উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদকর্মী, উপজেলার ২৫টি সরকারী বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও স্টেহোল্ডাররা অংশ নেন।

 

 উল্লেখ্য, ইউএসএইড এর সার্বিক সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচী, ইউনাইটেড পারপাস, শিক্ষা গবেষণা ইনস্টিটিউ- ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আলো’ সমন্বিত উদ্যোগে  ইনোভেশন ফর ইমপ্রোভিং আরলি গ্রেড রেডিং একটিভিটি( আইআইজিআরএ) প্রকল্পটি শিক্ষা অধিদপ্তরের অনুমোদনক্রমে ১ম শ্রেণি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতার মান উন্নয়নের লক্ষে প্রকল্পের বাস্তবায়নের কাজ চলছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ