• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ভিসিএফের উদ্ভিদ ও প্রাণী জরিপ ফলাফল শেয়ারিং কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2018   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে ভিসিএফের উদ্ভিদ ও প্রাণী জরিপ ফলাফল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে ইউএনডিপি-সিএইচটিডিএফ  ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের য্যেথ প্রকল্পর আওতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা । ইউএনডিপি’র সিএইচটিডিএফ’র জেন্ডার ক্লাষ্টার চীফ ঝুমা দেওয়ানের সভাপতিত্বে  বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ¤্রাে, জেলা হেডম্যান এসোসিয়েশনের প্রতিনিধি থোয়াই অং মারমা, ইউএনডিপি’র কর্মকর্তা ড. রাম শর্মা, ইউএনডিপি’র কর্মকর্তা বিপ্লব চাকমা ও জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা।

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন কারণে পার্বত্য এলাকা থেকে রিজার্ভ বন ধংস হয়ে যাচ্ছে। বর্তমানে যেসব এলাকায় রিজার্ভ বন রয়েছে এগুলো সংরক্ষইের পাশাপাশি নতুন নতুন বন সৃষ্টি করতে পারলে বনের উপকারী উদ্ভিদ, প্রাণীকুল এবং আমাদের আগামী প্রজন্ম প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে।

 

তিনি আরো বলেন, বন উজাড় হওয়ার ফলে দিন দিন উদ্ভিদ ও প্রাণীকূল বিলুপ্ত হওয়ার পাশাপাশি ঝিরি, ঝর্ণা শুকিয়ে যাচ্ছে। যার ফলে ভূমিধস’সহ নানা ধরনের প্রাকৃতিক দূর্যোগ হচ্ছে। তিনি মৌজা বন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

কর্মশালায় ইউএনডিপি’র কর্মকর্তারা জানান, ইউএসএইড এর অর্থায়নে ইউএনডিপি-সিএইচটিডিএফ প্রকল্প প্রাথমিকভাবে ৩১৪টি ভিসিএফ এর তালিকা পেয়েছে। তার মধ্যে ১০২টি ভিসিএফ এ কাজ হচ্ছে। প্রকল্পের সহযোগিতায় ইনষ্টিটিউট অব ফরেষ্ট এন্ড এনভাইরনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অভিজ্ঞ শিক্ষক ২০১৭ সালে বিশদভাবে ২০টি ভিসিএফ এ উদ্ভিদ ও প্রাণি জরিপ সম্পন্ন করে মনিটরিং এর কিছু নিয়মাবলী তৈরী করেছেন যা স্থানীয় জনগণ সহজেই জীব বৈচিত্র্য মনিটর করতে পারবেন।

 

কর্মশালায় সেই ২০টি ভিসিএফ জরিপের ফলাফল শেয়ার করে ভিসিএফসমূহের কাছে জরিপের ফলাফল তুলে দেয়া হয়েছে। জরিপে ৫৫৫প্রজাতির উদ্ভিদ ও ৩৬৯ প্রজাতির বন্য প্রাণি পাওয়া গেছে। ভিসিএফগুলোর আয়তন ৫০ থেকে ৭০০ একরের মতো। এগুলো ব্যবস্থাপনার জন্য পাড়া পর্যায়ে ভিসিএফ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। দেশের জীব বৈচিত্র রক্ষার্থে এই ভিসিএফগুলো রক্ষা করা অত্যন্ত জরুরী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ