• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

তিন দিনের টিউবওয়েল বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2018   Tuesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় তিন দিন ব্যাপী রিংওয়েল ও টিউবওয়েল বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার সমাপ্ত হয়েছে।


স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় এবং বিলাইছড়ি উপজেলা পরিষদের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল, ১নং বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, জাইকার উপজেলা ডেভেল্বমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যতে আরও এ রকম প্রশিক্ষণের আয়োজন করা হলে প্রশিক্ষণের পাশাপাশি প্রেকটিকেলী কাজ করার সুবিধার্থে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদানের আশ্বাস দেন। বক্তারা আরো বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করে বসে থাকলে চলবে না নিজ এলাকায় টিউবওয়েল নষ্ট হলে প্রশিক্ষণে প্রাপ্ত দিকনির্দেশনাগুলো কাজে লাগাতে হবে। আর বেশি সমস্যা হলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সাহায্য নিতে হবে। কারণ এই প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্য হলো পুরো উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা।


উল্লেখ্য, বিলাইছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্বাবধানে গেল ১২ আগষ্ট থেকে ১নং বিলাইছড়ি ইউপি ভবনে এই তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ