• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2018   Wednesday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় দিবস   উপলক্ষে আওয়ামীলীগের উদ্যোগে বুধবার বিলাইছড়িতে শোক র‌্যালী, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য জেলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন। উপজেলা আওলীগলীগের সভাপতি সুরেশ তংচঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা মিন্টু মারমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক সদস্য অভিলাষ তংচঙ্গ্যা, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য জয়সেন তংচঙ্গ্যা’সহ বিলাইছড়ি আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম শাহীদুল আলম।

 

এর আগে এক শোক র‌্যালী বের করে র‌্যালীটি উপজেলা নৌযান ঘাট থেকে শুরু হয়ে উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে  জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন  করেন।

 

আলোচনা সভায় বক্তরা বলেন, সকলকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও নীতিকে অনুসরন করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে ক্ষুধা, দারিদ্র , গরীব দু:খী মানুষের সেবা করা। তার নীতিকে অনুসরণ করেই আমাদের সামেনর দিকে এগিয়ে যেতে হবে।

 

বক্তরা আরো বলেন, পাহাড়ে এখন অধিকার আদায়ের নামে আঞ্চলিক দলগুলো যে অপরাজনীতি শুরু করেছে তা সকলকে মিলে প্রতিরোধ করতে হবে। রাজনীতি ও অধিকার আদায়ের নামে আঞ্চলিক দলগুলো চাদাবাজী, হত্যা, গুম’সহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড করেই যাচ্ছে। তাদের এসব কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

 

বক্তারা এসবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে সাধারণ জনগনকে আগামী সংসদ নির্বাচনে তাদের নায্য ভোট প্রদানে সহযোগিতা করতে নেতাকর্মীদের  প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ